1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

মদপানের কথা স্বীকার করে যা বললেন নোবেল

  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১০.৪৩ এএম
  • ২৯৪ Time View

মঞ্চে মাতলামি করার জন্য বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের দিকে জুতা ও বোতল ছুড়ে মারেন দর্শকরা। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন দুই বাংলার জনপ্রিয় এ গায়ক।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গায়ক হিসেবে আমন্ত্রণ জানানো হয় নোবেলকে।

আয়োজকদের তথ্যমতে, নোবেলের মঞ্চে ওঠার কথা ছিল রাত ৯টায়। কিন্তু তিনি মঞ্চে উঠেন রাত ১১টার পর। তখন মদ্যপ ছিলেন নোবেল। গান গাওয়ার একপর্যায়ে নোবেল মাতলামি ও অসংলগ্ন আচরণ  শুরু করেন।

আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। নোবেলের এমন আচরণের কারণে তারা নোবেলকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নোবেলকে মঞ্চ থেকে নামিয়ে নেন আয়োজকরা।

এ প্রসঙ্গে নোবেল জানান, স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, গানের ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। তাই মদপান করেছিলাম। তবে অতিরিক্ত মদপান করার ধারে-কাছে যাইনি।

সংগীতশিল্পী নোবেল আরও বলেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নোবেল জানান, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com