1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

এই বিয়েটাই প্রথম আর শেষ

  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১১.২১ পিএম
  • ২১৬ Time View

বলিউডের সফল অভিনেতা। পাশাপাশি খ্যাতি, যশ, প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই বলিউড ভাইজান সালমান খানের। তবুও কোনো অনুষ্ঠানে গেলে প্রায়ই তাকে যে কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়, তা হলো তার কবে বিয়ে হবে? সম্প্রতি এ বিষয়ে খোলামেলা উত্তর দিয়েছেন অভিনেতা।

‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমার প্রচারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ প্রশ্নের মুখোমুখি হন তিনি। আর তখনই হৃদয় ছোঁয়া উত্তর দেন সালমান।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এ প্রশ্নের উত্তরে সালমান বলেন,  ‘বিয়ের জন্য দুজন মানুষ দরকার। প্রথমবার বিয়েটা হয়নি। কারণ সে বিয়েতে আমি হ্যাঁ বললেও অন্য জন (প্রথম প্রেম সঙ্গীতা বিজলানি) না বলেছিল। তারপর যখন একজন হ্যাঁ বলল, আমি না বললাম।’

সালমান আরও বলেন, আমার সব প্রাক্তন প্রেমিকারাই ভালো। জীবনে প্রথম জনের চলে যাওয়ায় তার ভুলই ভেবেছিলাম। কিন্তু দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ জন চলে গেলে মনে হয়েছে দোষ আমার মধ্যেই।

নিঃসঙ্গ জীবনে অনেক সময়ই মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেতা। তবে আশায় আবার বুকও বাঁধেন। বিয়ে প্রসঙ্গে তাই সালমান বললেন, ‘আমার বয়স এখন ৫৭। আমি মনে করি, এখনও সময় আছে। যখন ঈশ্বর চাইবেন, তখনই বিয়ে হবে। আর এই বিয়েটাই হবে প্রথম আর শেষ বিয়ে।’

জীবনে স্ত্রী হিসেবে একজনকেই চান সালমান। তবে বিয়ে না হওয়াতে বিষাদের নীল সাগরে ডুব দিলেও ভেঙে যাওয়া প্রেম নিয়ে আক্ষেপ নেই তার। প্রাক্তনরা খুশি থাকুক, এমনটাই সবসময় চান বলিউড সুপারস্টার সালমান খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com