1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

ব্যর্থ গণআন্দোলন নিয়ে এখন পথহারা তারা

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৮.১৭ পিএম
  • ২০১ Time View

বিএনপির কোনো আন্দোলন সফল হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ভয় দেখাবে, আগুন সন্ত্রাস করবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে বৃহত্তর রংপুর বিভাগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিভিন্ন দফা দিয়ে আন্দোলনের চেষ্টা করেও গণআন্দোলন করতে পারেনি। যে আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয়, সেটি গণআন্দোলন নয়।

কাদের বলেন, বিক্ষোভ, মানববন্ধনসহ নানা রকম আন্দোলন বিএনপি করতে চেয়েছে। কিন্তু একটি আন্দোলনও সফল হয়নি। ব্যর্থ গণআন্দোলন নিয়ে এখন পথহারা পথিকের মতো তারা। দলটি এখন ভবিষ্যতে কী করবে সেটা নিয়ে হিসাব কষছে।

তিনি বলেন, বিএনপি দেশে নির্বাচন করতে দেবে না, এ দেশে এটি আর হবে না। এ দেশে সংবিধান মতোই নির্বাচন হবে। বিএনপি দুঃসাহস দেখালেও কোনো লাভ নেই।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের হ্যাঁ, না ভোটের গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ। বিএনপির এ ধরনের নির্বাচন ও এই গণতন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাস করে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এ দেশের সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক; জঙ্গিবাদের ও অপরাজনীতির পৃষ্ঠপোষক। আর আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনায় বিশ্বাসী। এখান থেকে আওয়ামী লীগকে সরানো যাবে না। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ভয় দেখাবে, আগুন সন্ত্রাস করবে।

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি। তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে এসে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তারা সৃষ্টি করতে চায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে কিছু বলার নেই। উচ্চ আদালতই এই ইস্যুকে হিমাগারে পাঠিয়েছে। দেশে এখন স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। আগামী নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com