শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার

২৩০০ কোটি টাকার সম্পত্তি কাকে দেবেন সালমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ Time View

নিজের অভিনয় আর গুড লুকিংয়ের কারণে বলিপাড়ায় বেশ শক্ত অবস্থান বলিউড ভাইজানখ্যাত সালমান খানের। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২৩০০ কোটির ওপরে। বিয়ে না করায় এই সম্পত্তির উত্তরাধিকারী কে হবেনম সেটাই জানিয়েছেন সালমান খান।

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় সালমান খানকে। তার ঠিক পরের বছরই ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় নায়করূপে আত্মপ্রকাশ করেন তিনি।

এ সিনেমাতে অভিনয় করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। একে একে বলিউডকে উপহার দিয়েছেন জনপ্রিয় সব সিনেমা।

সালমানের বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। তিনিও বিশাল সম্পত্তির মালিক। উত্তরাধিকার সূত্রে বাবার সম্পত্তি আর নিজের অর্জিত আয় সব মিলিয়ে সালমানের বিশাল অংকের পরিমাণ কে পাচ্ছেন তা জানার জন্য উদগ্রীব সালমান ভক্তরা।

তাই অবশেষে এ বিষয়ে মিডিয়ায় মুখ খুলেছেন বলিউড ভাইজান সালমান খান। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সালমান যেহেতু বিয়ে করেননি, তার যেহেতু কোনো সন্তান নেই। তাই সালমান ঠিক করেছেন তার সব সম্পত্তি তিনি দান করবেন ট্রাস্টি বোর্ডে।

তার অর্থ যেন দরিদ্র, অসহায় মানুষের কাজে আসে, সে কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে এও জানিয়েছেন, ভবিষ্যতে বিয়ে করারও কোনো পরিকল্পনা নেই এ মোস্ট এলিজেবল ব্যাচেলর সুপারস্টারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS