1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

অভিনয় থেকে রাম চরণের বিরতি!

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৪.০৬ পিএম
  • ২৫৩ Time View

বিয়ের ১০ বছর পর প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রাম চরণ ও উপাসনা। চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মে সন্তানের মুখ দেখবেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। এজন্য অভিনয় থেকে কয়েক মাসের জন্য ছুটি নিচ্ছেন ‘মাগাধীরা’খ্যাত এই নায়ক। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আগামী মে মাস থেকে কয়েক মাসের জন্য ছুটি নেওয়ার পরিকল্পনা করেছেন। শুটিং দূরে রেখে এ সময়টা স্ত্রী-সন্তানের সঙ্গে কাটাতে চান তিনি। এটি তাদের প্রথম সন্তান। নতুন বাবা-মা হিসেবে সন্তানকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছেন তারা।’

কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর এক সময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা।       

রাম চরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। দু’জনের পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি।

২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রাম চরণ। ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পরিচালক এস শংকরের ‘আরসি১৫’ সিনেমায় দেখা যাবে রাম চরণকে। গল্পে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম পরিচালক ভিভি লক্ষ্মী নায়ণের চরিত্রে দেখা যাবে তাকে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এছাড়াও অভিনয় করছেন শ্রীকান্ত, অঞ্জলি, নবীন চন্দ্র, সুনীল, জয়রাম প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দিল রাজু। তা ছাড়াও রাম চরণে ‘গেম চেঞ্জার’ সিনেমার শুটিং চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com