1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

উখিয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৩.১২ পিএম
  • ৩২০ Time View

উখিয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারস্বরূপ উখিয়া উপজেলার ২৮ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) সকাল ১০টায় ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন জানায়, এবারে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিজিএফ চাল বিতরণে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ২৮হাজার ৬০ পরিবারের মাঝে ১০কেজি হারে বিতরণ করা হবে। ১নং জালিয়াপালং ইউনিয়নে বরাদ্দকৃত পরিবারের সংখ্যা ৬হাজার ১শ ৪৮টি,২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে ৩হাজার ৩শ ৪৮ পরিবার,৩নং হলদিয়া পালং ইউনিয়নে ৬হাজার ৪শ ২২ পরিবার, ৪নং রাজাপালং ইউনিয়নে ৭হাজার ৬শ ৯৮ পরিবার ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪হাজার ৪শ ৪৪ পরিবার পাবে এ সহায়তা। পাঁচ ইউনিয়নে ২৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com