1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ঈদে অমির ‘হোটেল রিলাক্স’

  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৩.৪৭ পিএম
  • ৩৬২ Time View

নির্মাতা কাজল আরেফিন অমি মানেই ধামাকা। যার প্রমাণ দর্শক পেয়েছে একাধিকবার। এবারের ঈদেও ধামাকা নিয়ে হাজির হচ্ছেন এ নির্মাতা।

‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে এটি। দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিরিজটি।

নির্মাতা জানান, ক্রাইম, থ্রিলার-সাসপেন্স কিংবা নৃশংস গল্প দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা ওটিটির দর্শকরা এবার পাবে পরিপূর্ণ বিনোদন।

ব্যাচেলর পয়েন্টখ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজটি ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।

‘হোটেল রিলাক্স’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে সম্প্রতি। তাতে পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমাকে দেখা গেছে। প্রত্যেকে আলাদা চরিত্রে ভর করে হাজির হওয়া পোস্টারটি প্রকাশের পরেই নজর কেড়েছে। যা আগ্রহ বাড়িয়ে নেটিজনদের।

অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ এটি। ‘হোটেল রিলাক্স’ প্রসঙ্গে নির্মাতা বলেন, কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। পুরোপুরি ফিল্মি এফোর্ড দিয়ে বানিয়েছি। কোনো কম্প্রোমাইজ করিনি। তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই।

অমি আরও বলেন, অবশ্যই কাজটি বিনোদনধর্মী। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com