1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কক্সবাজার-টেকনাফ সড়কে দূর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত-৩

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১.২৭ এএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালং ভাঙ্গাব্রিজ এলাকায় মিনি ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আরও তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। 

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে একটি মিনি ট্রাক কক্সবাজারগামী একটি সিএনজি (যার নং, কক্সবাজার-থ ১১-৯৩৩৫) কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। খবর পেয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের টিম লাশ উদ্ধার করেন। দূর্ঘটনা কবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

দূর্ঘটনায় নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়। তিনি হলেন,কোর্টবাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক সমবায় সমিতির সদস্য হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ কোলালপাড়া এলাকার বদিউল আলম। দূর্ঘটনার পরপরই নিহতের পরিবারে চলে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দূর্ঘটনার বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ জানায়, দূর্ঘটনার খবর শুনছি। ভোরে গিয়ে লাশ উদ্ধার করি। তবে বিস্তারিত জানিনা। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দূর্ঘটনার বিষয়ে রামু থানার ওসি আনোয়ার হোসে জানান, সকালে খুনিয়াপালং এলাকায় দূর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়। বদিউল আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় শনাক্ত করার কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com