1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

অরিজিৎ ,তামান্না ও রাশ্মিকা মাতালেন আইপিএলের মঞ্চ

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১০.৪৪ পিএম
  • ৪১০ Time View

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের আগে উদ্বোধনী মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশ্মিকা মান্ধানা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসেন অরিজিৎ। গুজরাটি গান দিয়ে পারফর্ম শুরু করেন তিনি। তার পারফরম্যান্সে জমে যায় আইপিএলের আসর। কানায় কানায় ভর্তি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শক মুগ্ধ অরিজিৎয়ের একের পর এক হিট গান শুনে।

এরপর মঞ্চ দখল করেন তামান্না ভাটিয়া। তেলেগু, গুজরাটিসহ একাধিক ভাষার সুপারহিট গানে নাচেন দক্ষিণী এই অভিনেত্রী। তার পরেই মঞ্চে আসেন পুষ্পা সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্ধানা।

মঞ্চে এসে দর্শকদের স্বাগত জানিয়ে পুষ্পা সিনেমার ‘সামি সামি’ গানে নাচেন তিনি। তারপর পারফর্ম করেন ‘শ্রীবল্লি’ গানে। অস্কারজয়ী গান নাটু নাটুরও মঞ্চয়ান হয় এবারের অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com