1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

বৃষ্টিতে ধুয়ে যেতে পারে হোয়াইটওয়াশ!

  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১২.৪৯ পিএম
  • ২৮৩ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়টা স্বপ্নের মতো কাটছে বাংলাদেশের। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর এবার আয়ারল্যান্ডকেও ধবলধোলাই করার সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের দল।

সিরিজের শেষ ম্যাচে আজ শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

পুরো সিরিজ জুড়েই ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়িয়েছেন  বাংলাদেশের খেলোয়াড়রা। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। বোলিংয়ে জাদু দেখিয়েছেন হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা। তাতে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি ভারী হয়েছে দলগত রেকর্ডও।

ঘরের মাঠে প্রতিপক্ষটা যেহেতু আয়ারল্যান্ড শেষ ম্যাচেও টাইগারদের সামনে সুযোগ নিজেদের রেকর্ড ভারী করার। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন কি-না লিটন দাস-সাকিব আল হাসানরা সেটা নিয়ে রয়েছে বেশ শঙ্কা। আজকের ম্যাচে মূলত বৃষ্টির আশংকা প্রবল।

শঙ্কা মূলত বিরূপ আবহাওয়ার কারণে। দেশজুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সঙ্গে বজ্রসহ তুমুল বৃষ্টিপাত হচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রামেও আজ বিকেলে কালবৈশাখী ঝড়-বৃষ্টির আশংকা রয়েছে।

যদি দ্বিতীয় ম্যাচের মতো বৃষ্টিতে খেলা শুরু করা না যায় এবং তুমুল কালবৈশাখী বয়ে যায়, তাহলে খেলা নাও হতে পারে। তবে, আশার কথা হলো বৃষ্টি, ঝড় যাই হোক- তা খানিক সময়ের জন্য। বৃষ্টি শেষ হওয়ার পর দ্রুত মাঠ তৈরি করে খেলা শেষ করারও সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও এসেছিল বৃষ্টিবাধা। তবে সেই ম্যাচ শেষমেশ ১৭ ওভারের হলেও মাঠে গড়িয়েছে ঠিকই। প্রথম ম্যাচের মতো এদিনও দুইশোর্ধ্ব সংগ্রহ গড়ে টাইগাররা। 

দুই ওপেনার লিটন দাস আর রনি তালুকদার দ্বিতীয় টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলে রেকর্ড গড়েছেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৮১ রান তুলেও আরেক রেকর্ড গড়েন লিটন ও রনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com