1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

কিউআর কোড স্ক্যানে টাকা তোলা যাবে পদ্মা ব্যাংকে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১১.০১ এএম
  • ২৮২ Time View

স্বাধীনতার চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় আরো একধাপ এগিয়ে গেলো পদ্মা ব্যাংক লিমিটেড। স্বাধীনতার মাসে পদ্মা ব্যাংকে চালু হলো কিউআর কোড সেবা। এখন থেকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে নগদ টাকা উত্তোলন করা যাবে।

‘পদ্মা ওয়ালেট’-অ্যাপে নতুন এই সার্ভিসটি অন্তর্ভুক্ত করে ডিজিটাল সেবা আরো ত্বরান্বিত করল পদ্মা ব্যাংক। এই ডিজিটাল ও নিরাপদ সেবার আওতায় গ্রাহকরা পদ্মা ব্যাংকের যে কোন শাখা ও উপশাখা হতে কার্ড ও চেক বই ব্যবহার না করে দ্রুততার সাথে নগদ টাকা উত্তোলন করতে পারবে। এতে নেই স্বাক্ষর যাচাইয়ের ঝামেলা এবং চেক বহন ও হারানোর ঝুঁকি। এতে গ্রাহকের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

সেবাটি পেতে প্রথমেই পদ্মা ওয়ালেট অ্যাপটি গ্রাহকের স্মার্ট ফোনে ইনস্টল করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে পদ্মা ব্যাংকের হিসাবধারীরা লগইন করতে পারবে। পরের ধাপে পদ্মা ওয়ালেট অ্যাপে দেখানো কিউ আর আইকনটি স্পর্শ করে পদ্মা ব্যাংকের যে কোন শাখা এবং উপ-শাখায় প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে টাকা উত্তোলন করা যাবে।

কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা উত্তোলনের এই পরিসেবা চালু করায় শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিতের পথে এগিয়ে গেল পদ্মা ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে সবসময় অগ্রগামী পদ্মা ব্যাংক। এবার পদ্মা ওয়ালেট অ্যাপে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে নগদ টাকা উত্তোলনের সুবিধা গ্রাহকদের আরো দ্রুত ও নিরাপদে লেনদেনের নিশ্চয়তা দিল।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্বাধীনতার মাসে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শপথের সাথে সামিল হয়েছি আমরাও। ভবিষ্যতে আরো উন্নত, আধুনিক ও নিরাপদ প্রযুক্তিভিত্তিক ব্যাংকিংসেবা নিয়ে পদ্মা ব্যাংক দেশের সকল গ্রাহকের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com