1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

নতুন শেয়ার ইস্যু করবে সি অ্যান্ড এ টেক্সটাইল

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ১.৪১ পিএম
  • ৬১৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রুল-২০০১ অনুযায়ী, গত ১ বছরের গড় ভারতি শেয়ার মূল্য হিসাবে ইস্যু প্রাইস নির্ধারণ করা হবে।

ইতোমধ্যে বিএসইসি কোম্পানিটিকে নতুন শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে।

সি অ্যান্ড এ টেক্সটাইল শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী  ৩০ মার্চ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ মার্চ নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটির বকেয়া ঋণ পরিশোধের জন্য ডাউন পেমেন্ট করতে ব্যাংকে আবেদন করেছে। কোম্পানির পর্ষদ কারখানা মেরামত এবং পরীক্ষামূলক উৎপাদনের জন্য ৫ কোটি টাকা অনুমোদন দিয়েছে।

এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদ বিদ্যমান শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি এবং হস্তান্তর করার অনুমতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com