1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

সপ্তাহের রাশিফল (১১-১৭ মার্চ)

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১১.২০ এএম
  • ৩২৬ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): ইমোশন-সেন্টিমেন্টকে সংযত করার চেষ্টা করুন। আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রত্যয়ী হওয়ার চেষ্টা করুন। আর্থিক চাপে থাকবেন। প্রেমে সফল হবেন। সন্তানের কোনো বিষয় আনন্দদায়ক হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): আত্মনিয়ন্ত্রণ করুন। বিভিন্নমুখী চাপে থাকবেন। অর্থ অপচয় হওয়ার অশুভ যোগ রয়েছে। লেনদেনে আরো সতর্ক হওয়া উচিত।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): কাজের ধারাবাহিকতা বজায় রাখুন। স্বাধীন ব্যবসায়ীদের জন্য ভালো সময়। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): টেনশন বাড়বে। উত্তেজনা প্রশমন করা খুব দরকার। আর্থিক বিষয় আপনার অনুকূলে থাকবে। পেশাগত সফলতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মানসিক প্রশান্তি বাড়বে। আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য ভালো সময়। অর্থনৈতিক কর্মকাণ্ডে সফলতা পাবেন। গবেষণামূলক কাজে সফল হবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আনন্দদায়ক সময় কাটবে। কাজকর্মে নতুন উৎসাহ উদ্দীপনা বাড়বে। প্রেমের ক্ষেত্রে মান অভিমান হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): প্রেমে সফলতা যোগাযোগ ও ব্যস্ততা বাড়বে। ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনা বাড়বে। সামাজিক সুনাম বাড়বে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিনিয়োগে লাভবান হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টা ভালো।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পেশাগত সফলতা পাবেন। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। প্রেম, রোমান্টিক যোগাযোগ শুভ। দাম্পত্য জীবন ভালো যাবে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতির যোগাযোগ দেখতে পাওয়া যায়।অর্থভাগ্য যথেষ্ট ভালো। ইনভেস্টমেন্ট সাবধানে করতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে। শিক্ষায় উন্নতি হবে। আর্থিক বিষয় শুভ। কারো আচরণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগ শুভ। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। ভ্রমণ শুভ। পেশাগত উন্নতির জন্য আরো মনোযোগী হোন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com