1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

খালি পেটে কুসুম গরম পানি পানের উপকারিতা

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২.৫৯ পিএম
  • ২২৬ Time View

অনেকেই ঘুম থেকে ওঠেই খালি পেটে পানি পান করেন। এর উপকারিতা জেনে করেন বা নাইবা জেনে করেন। খালি পেটে পানি পানের অভ্যাস অনেকেরই আছে। কিন্তু সেই পানিটা যদি হয় কুসুম গরম তাহলে বেশকিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নিই সকালে কুসুম গরম পানি পানের উপকারিতা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দিনে এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। কুসুম গরম পানি পানে হজম ক্ষমতা ও রক্ত সঞ্চালন বাড়ে। এ ছাড়া গরম পানি পানে আরও কিছু শারীরিক উপকার পাওয়া যায়।

  • যারা কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, গ্যাস ও অম্বলের সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানি খুব ভালো কাজ করে। সকালে খালি পেটে গরম পানি খাওয়ার অভ্যাস এসব সমস্যা থেকে মুক্তি দেবে।
     
  • হজমের সমস্যা হলে প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে কুসুম গরম পানি পান করতে পারেন। এতে করে হজম শক্তি বৃদ্ধি পায় ও সহজেই খাবার হজম হয়।
     
  • পিরিয়ডের ব্যথায় আরাম পেতে কুসুম গরম পানি পান করতে পারেন। এই সময় গরম পানি পান করলে জমাট বাঁধা রক্ত ভেঙে সহজে বের হয়ে যায়। ফলে ব্যথা কমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা শিথিল করতে কুসুম গরম পানি পানে উপকার পাওয়া যায়।
     
  • গরম পানি শরীরের প্রতিটি স্নায়ুকে সচল রাখে ও গিঁটে ব্যথাসহ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে।
     
  • অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে কুসুম গরম পানি।
     
  • কুসুম গরম পানি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।
     
  • সর্দি ও নাক বন্ধ হয়ে যাওয়া থেকে মুক্তি পেতে কুসুম গরম পানি পান করলে উপকার পাওয়া যায়।
     
  • সারা শরীরের ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে যদি নিয়মিত কুসুম গরম পানি পান করেন।
     
  • সকালে গরম পানি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে। এছাড়া দ্রুত ঝরাতে পারে বাড়তি ওজন।
     
  • মাথা ব্যথার সমস্যা থাকলেও গরম পানি পান করতে পারেন।
     
  • গরম পানি গলার সমস্যা থেকেও মুক্তি দেয়। গলা শুকিয়ে আসলে সামান্য গরম পানি পান করুন।


তথ্যসূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com