1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

প্রধানমন্ত্রী: রাজনীতিতে আমার সক্রিয় অবস্থান গড়ায় ডা. মালেকের ভূমিকা রয়েছে

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৫৬ পিএম
  • ২৪১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিতে তার সক্রিয় অবস্থান গড়ার পেছনে এস এ মালেকের অনেক ভূমিকা রয়েছে৷

রোববার (২৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ডা. এস এ মালেকের স্মরণসভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। 

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম ডা. এস এ মালেক৷ অনেক বৈরি পরিস্থিতি সামলে তিনি দেশ ও দলের জন্য কাজ করেছেন৷

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়। নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে ক্ষমতায় আসে জিয়া। তখন জাতির পিতার নাম সম্পূর্ণ নিষিদ্ধ। বঙ্গবন্ধু পরিষদই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে প্রচার করার জন্য প্রয়াস নেয় এবং অনেক অবদান রেখে যায়।

প্রধানমন্ত্রী বলেন, আমি স্কুল জীবন থেকেই রাজনীতি করি। কলেজেও রাজনীতি করতাম। কলেজে ভিপিও ছিলাম। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। নেতৃত্ব দেবার কথা প্রয়োজন মনে করিনি। যখন যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব পালন করেছি।

আওয়ামী লীগের মতো একটা দলের দায়িত্ব নিতে হবে এটা কখনো মাথায় আসেনি। তবে সংগঠনের জন্য যতটুকু করার দরকার চেষ্টা করেছি। ডা. এস এ মালেক দলের দায়িত্ব নিতে আমাকে সবসময়ই চাপ দিতেন। বলতেন তোমাকে রাজনীতিতে নামতে হবে। আমার এই দায়িত্ব নেয়ার পেছনে মালেকের অনেক অবদান রয়েছে, বলেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com