1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

দুদিনেই ৬৪ মিলিয়ন ভিউ ছাড়াল কন্নড় মুভির টিজার

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৪০ পিএম
  • ২৬৮ Time View

মুক্তি পেয়েছে কন্নড় মুভি ‘মার্টিন’-এর টিজার। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে এ সিনেমার টিজার মুক্তি পাওয়ার পরপরই শুক্রবার নেট দুনিয়ায় ঝড় তুলে এটি।

ইউটিউবে টি সিরিজের লাহিড়ি মিউজিক চ্যানেলে মুক্তি দেয়ার দুদিনের মাথায় ৬৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে মুভিটির টিজার।

নতুন এ সিনেমাটি পরিচালনা করেছেন এ পি অর্জুন। অ্যাকশনে ভরপুর সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব সারজা, অন্বেশি জৈন, নিকিতিন ধীর, বৈভবী শান্ডিল্য প্রমুখ।

টিজার দেখে সিনেমাপ্রেমীরা এরই মধ্যে মন্তব্য করেছেন যে, কে জি এফ, কান্তারা মুভির পর সবচেয়ে বড় কন্নড় সিনেমা হতে চলেছে এই মার্টিন।

এর কারণ অবশ্য জোরালো। রহস্য আর জাম্পকাটে ভরা টিজারের সবকটি দৃশ্যই রোমাঞ্চিত করেছে দর্শকদের।

টিজারের প্রথম দৃশ্যেই দেখা যাবে, একটি পাকিস্তানের কারাগার। এ সময় টিজারে ভয়েস ওভারে শোনা যাচ্ছে,  একজন ভয়ংকর ভারতীয় হিংস্র বন্দির কথা। এরপরই সিনেমার জটিল দৃশ্যপট দর্শকদের মুহূর্তেই আকর্ষণ করেছে।

সিনেমাটি কন্নড় ভাষা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। তবে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি ‘মার্টিন’ সিনেমাটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com