1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

৬০০ চড়ুই জবাই, ২ শিকারি আটক

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২১ পিএম
  • ২৮৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে প্রায় ৬০০ জবাই করা চড়ুইসহ দুই শিকারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কাঁকড়ামারী পাতির বিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে দুই পাখি শিকারিকে ১ হাজার টাকা জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড দেন আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন।

আটক পাখি শিকারিরা হলেন: নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে আবু বকর সিদ্দিক (৫৫) ও তার ছেলে ফিরোজ হোসেন (৩২)।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, বুধবার ভোর ৫টার দিকে সাব-ইন্সপেক্টর তাসিম আলীর নেতৃত্বে পুলিশের একটি টহল দল পাতির বিল সংলগ্ন কাঁকড়ামারী বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় ওই দুই পাখি শিকারিকে বস্তা নিয়ে ঘোরাঘুরি করতে দেখে তাদের তল্লাশি করা হয়। এ সময় বস্তা থেকে জবাই করা প্রায় ৬০০ চড়ুই এবং জালের ফাঁদ জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ওসি আরও জানান, দুই শিকারি নাটোর থেকে এসে উপজেলার বিভিন্ন ফসলের ক্ষেতে ফাঁদ পেতে পাখি শিকার করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। শিকার করা পাখি জবাই করে বস্তা ভরে নিয়ে গিয়ে নাটোরের বিভিন্ন এলাকায় পিস ২০ টাকা দরে বিক্রি করত তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর ২৬ ধারা অনুযায়ী দুই পাখি শিকারিকে ১ হাজার টাকা করে জরিমানাসহ ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com