শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়।

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, সরকারের সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এ বি এম আজাদ এনডিসি সভায় সভাপতিত্ব করেন।

কোম্পানির পরিচালক জনাব খালিদ আহম্মেদ, জনাব অনুপম বড়ুয়া, জনাব মুহম্মদ আশরাফ হোসেন, ইন্ডিপেনডেন্ট পরিচালক অ্যাডভোকেট মুন্সী গোলাম মোস্তফা ও জনাব মোঃ কামরুল হাসান, শেয়ারহোল্ডার পরিচালক জনাব নুসরাত সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাং জসীম উদ্দীন, কোম্পানি সচিব জনাব আলী আবছার, সিএফও জনাব মোঃ রেজাউল করিম সিদ্দিকী এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড-এর পর্ষদ চেয়ারম্যান জনাব এ বি এম আজাদ এনডিসি এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাং জসীম উদ্দীন সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন।

সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২১-২২ অর্থবছরের জন্য প্রতি শেয়ারে ৪০ শতাংশ  নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS