1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫৩ এএম
  • ১৮৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (পূর্বের নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ) এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির অভিযোগে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএসএম হাসিব হাসানকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ার লেনদেনে কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার অভিযোগে ইমাম বাটনের এমডি হাসিব হাসানকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় শাহারা জামান ও তার সহযোগী আশফাকুজ্জামানকে ২.৫০ লাখ টাকা করে, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে ১০ লাখ টাকা এবং এম লুৎফুল গণি টিটু ও তার সহযোগী মো. মাহমুদুল হাসান, বেঞ্জু খাদো ভেঞ্চারের স্বত্বাধিকারী খাইরুল হাসান বেঞ্জু, লুৎফুন্নাহার বেগম, আকিকুন্নাহারসহ প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com