1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১২

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১২.১৭ পিএম
  • ৩৩৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে কি সংঘর্ষ হয়েছে। এতে ৪ পুলিশসহ আহত হয়েছে অন্তত ১২ জন। পরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। 

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, নয়াচর গ্রামের মোকসেদ মোল্লার ছেলে মিঠু মোল্লা (২৫), একই গ্রামের আসলাম মোল্লার দুই ছেলে রাসেল মোল্লা (২১) ও রাসেদ মোল্লা (১৮), জাফর মীরের ছেলে হৃদয় মীর (১৪) এবং উজ্জ্বল চৌকিদারের ছেলে অনিক চৌকিদার (১৩)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের হক খাঁ’র ছেলে মিন্টুর খাঁ’র সঙ্গে কুদ্দুস ফরাজীর ছেলে ফরিদ ফরাজীর বিরোধ চলছিল। এরই জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময় চার পুলিশ সদস্যসহ আহত হন ১২ জন। আহতদের জেলা সদর হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, মারামারির ঘটনায় কয়েক জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়। কয়েকজন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com