সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ আজ রমজানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা ডিএসইর সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে জখম, রংপুর মেডিকেলে ভর্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট: ইসি রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের সহিংসতার অভিযোগে বিক্ষোভে নামছে ১১ দলীয় ঐক্য বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম নামে ব্যবসায়ী জবাই করে হত্যা গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনে পুনোরায় ভোট নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

ধর্ষণ ও হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ ও হত্যা মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

রোববার (২২ জানুয়ারি) রাত ১০টা ১ মিনিটে ফাঁসিতে ঝুঁলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শুক্কুর (৩৯) নামের ওই আসামি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে।

হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শুক্কুরের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরে ২০১৮ সালের ১৬ অগাস্ট তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড রায় বহাল রাখায় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করায় সকল আইনি প্রক্রিয়া শেষে জেল কোড অনুসারে ফাঁসি কার্যকর করা হয়।

এ সময় গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। ফাঁসির কার্যকরের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান কারাগারের সিনিয়র জেল সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS