1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল বগুড়ায় গ্রেফতার

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১০.৫২ এএম
  • ৩২৩ Time View

বগুড়া প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হুদাকে (৭২) গ্রেফতার করা হয়েছে। পাঁচ বছর পলাতক থাকার পর র‌্যাব-২ ও র‌্যাব-১২ কোম্পানির সদস্যরা সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে তাকে বগুড়া শহরের খান্দার এলাকার আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করেন।

প্রেস বিফ্রিং-এ র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এসব তথ্য  জানান। তিনি আরো জানান, রাজাকার নাজমুল হুদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে অপহরণ, খুন, ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় ২০১৪ সালে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা করা হয়। সেখানে বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২২ নভেম্বর তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। নাজমুল হুদা রংপুর ও দিনাজপুরে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত তিন মাস আগে বগুড়ায় আসেন। 

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়ার পর সোমবার সন্ধ্যার দিকে ঢাকা ও বগুড়া র‌্যাবের যৌথ অভিযানে বগুড়া শহরের খান্দার এলাকা থেকে নাজমুল ‍হুদাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মুক্তিযুদ্ধকালে জামায়াতের সক্রিয় সদস্য ছিলেন। পরে রাজাকার বাহিনীতে যোগ দেন। সোমবার রাতেই নাজমুল হুদাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com