বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

স্বরাষ্ট্রমন্ত্রী: আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে কাজ করুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জাতির পিতার অসমাপ্ত পরিকল্পনা একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে কাজ করুন।’

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেন তিনি।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যখন ধ্বংসস্তূপের বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিলেন, তখনই আমরা তাকে ১৫ আগস্টে হারালাম। বঙ্গবন্ধুকন্যা ফিরে আসার পর আবারও ঘুরে দাঁড়াল বাঙালি।’

তিনি বলেন, ‘দেশের এমন কোনো জায়গা নেই, যেখানে শেখ হাসিনাকে হৃদয় দিয়ে মানুষ ভালোবাসে না। দেশের মানুষ বিশ্বাস করেন, যতদিন বঙ্গবন্ধুকন্যা বেঁচে থাকবেন, ততদিন দেশ আলোকিত থাকবে, দেশ এগিয়ে যাবে। সেজন্য এদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, আপনাদের শুধু ভোটারদের কাছে যেতে হবে, কথা বলতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS