1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১.৩৯ পিএম
  • ২৩৮ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে বেড়াতে গিয়ে এক পর্যটক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪-মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী তার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে।

মাধবপুর বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাতছড়ি ও সুরমা চা বাগান এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা ছয়টার দিকে তারা সুরমা চা বাগানের ভেতরে প্রবেশ করেন।

মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে ৩ ঘণ্টা আগে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জসিম মিয়া ও তার সহযোগী শাহীন মিয়া ‘ডাকাত’ বলে চিৎকার দিয়ে তাদের ধাওয়া করেন। এ সময় তরুণীর সঙ্গে থাকা যুবক ভয়ে পালিয়ে গেলে আসামিরা তরুণীকে জোরপূর্বক অপহরণ করে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে যান।

সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে আসামিরা তরুণীর কান থেকে এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেন। তরুণীর সঙ্গে থাকা যুবক বিষয়টি মাধবপুর থানা-পুলিশকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই জসিম মিয়াকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে জসিমের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগী শাহীন মিয়ার নাম প্রকাশ করেছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামি শাহীন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com