শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

হরিপুরে গত মৌসুমের চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে

মোঃ ইউসুফ আলী
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুর উপজেলায় গত মৌসুমের চেয়ে সরিষা আবাদ হয়েছে বেশী এবারের চলতি রবি মওসুমে সরিষা ব্যাপক চাষ আবাদ হয়েছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে ফুটতে শুরু করেছে সরিষার হলুদ ফুল সারা মাঠ যেন, হলুদ চাদরে ঢাকা এবছর আবহাওয়া ভালো থাকলে সরিষার ভালো ফলনের আশা করছেন সরিষা চাষীরা । কমখরচে বেশী মুনাফার কারণে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বেশী।

আমন ধান কাটার পর কৃষকেরা বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করেন। ক্ষেতর সরিষা কর্তনের পর ঐ একই জমিতে ধান/ ভুট্টা/ পাট চাষ আবাদ করা যায় এলাকার সরিষা চাষীরা জানালেন । বীড়গর গ্রামের মোঃ হাফিউদ্দীন, ৪ বিঘা জমি সরিষা আবাদ করেছে, দামোল গ্রামের আব্দুল মাজেদ ,মোঃ রহমতুল্লাহ, প্রতি বছরের ন্যায় এবারও সরিষা আবাদ করেছে। এবার আবহাওয়া অনুকুলে থকায় সরিষার গাছ ভালো হয়েছে। আশাকরছি ফলন ভাল হবে । বজারে দাম ভালো পেলে বোরো ধান বা ভুট্টা বা পাট লাগাতে বেগ পেতে হবে না। সরিষা চাষীরা জানালেন যে, কর্তনের পর ঐ জমিতে বোরো

ধান রোপন করলে নতুন করে আর কনো সার দিতে হয়না।চলতি রবি মৌসুমে সরিষা আবাদ হয়েছে জাতঃ টরি সেভেন সরিষা ১১০ হেক্টর, বারি সরিষা-৯ -৫৫ হেক্টর, বারি সরিষা ১৪-১৫১৫হেক্টর, বারি সরিষা ১৫-৫৬০হেক্টর, বারি ১৭ -২৯০ হেক্টর, বারি সরিষা ১৮-৫০হেক্টর, বিনা সরিষা ৪ – ৯০ হেক্টর, বিনা সরিষা ১৭-৫০ হেক্টর, বি এ ডি সি ১ সরিষা ১০ হেক্টর, মোট ২৭৩০ হেক্টর।

এব্যাপারে উপজেলা কৃষিঅফিসার মোঃ রুবেল হুসেন এর সহিত যোগাযোগ করলে জানান যে, গত বছর সরিষার আবাদের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছিল ২১৫০ হেক্টর জমি অর্জিত হয়েছে২১৫০ হেক্টর জমি। এবছর সরিষা আবাদ হয়েছে ২৭৩০ হেক্টর । দেশ সরিষার তেলের সয়ং সম্পুর্ন করার লক্ষে সরিষার আবাদ বৃদ্ধি করার জন্য কৃষক দের উৎসাহ দেওয়ায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এবছর আবহাওয়া ভালো ফলন হলে দাম ও ভালো পাওয়া যাবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS