1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

বরিশালে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী আটক

  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ১০.২০ পিএম
  • ৫৫৩ Time View

বরিশাল অফিস : বরিশালে অস্ত্র, বোমা ও বোমা বানানোর সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। বরিশাল  নগরীর লঞ্চঘাট এলাকা থেকে শুক্রবার ভোররাতে বাবুল হাওলাদার ওর‌ফে বোম্ব বাবুল‌কে গ্রেপ্তার করা হয়। বাবুলের বাড়ি ভোলা সদর থানার দ‌ক্ষিণ দিঘল‌দি এলাকায়।
র‍্যাব-৮-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। র‍্যাবের কর্মকর্তা জানান, বাবুল স্বীকার করেছেন তিনি পেশাদার অস্ত্র কারবারি ও বোমা কারিগর। তার নামে ভোলা সদর ও দৌলতখান থানায় হত‌্যা, ডাকা‌তি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা আছে।
অস্ত্র উদ্ধারের পর বরিশাল কোতোয়ালি থানায় বাবুলের নামে আরও একটি মামলা হয়েছে। থানায় হস্তান্তরের পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি অ্যামোনিশন, তিনটি তাজা বোমা, ৮ শ গ্রাম গান পাউডার, ২৪‌টি ম‌্যাচ, ৫০‌টি মা‌র্বেল, দুই প‌্যা‌কেট বিয়া‌রিং বল, ১০‌টি জর্দার কৌটা, ১২‌টি বি‌স্ফোরক ভ‌র্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন রঙের পাঁচ মিটার বৈদ্যুতিক তার, দুই কেজি কাঁচের টুকরা জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com