1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মেসিদের নতুন শুরু

  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১১.১১ এএম
  • ২৫৯ Time View

ম্যাচের প্রথম এক ঘণ্টা নিজের ছায়া হয়ে থাকা মেসি আচমকাই ওচোয়াকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে, তাও ২০ গজ দূর থেকে নেওয়া শটে। সেই গোলের এমনই মাহাত্ম্য, ওচোয়ার ‘ভবিষ্যদ্বাণী’ আর পরাস্ত হওয়ার গল্পটা হয়ে গেল গৌণ। মুখ্য তখন আরেকটি কীর্তি গাঁথা জন্মের। একটি দেশের নিবতে চলা বিশ্বকাপ-স্বপ্নের বাতিটা যে ওই এক গোলেই চট করেই জ্বলজ্বলে হয়ে উঠল!

হ্যাঁ, চট করে জ্বলে ওঠাই। সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান প্রায় ‘নিবু নিবু’ অবস্থায় চলে গিয়েছিল। র‍্যাঙ্কিংয়ে কাছাকাছি থাকা পোল্যান্ড, মেক্সিকোর আগে যদি সুদূরের সৌদির বিপক্ষেই অমন বিপর্যয় ঘটে, আশার বেলুন তো চুপসে যাবেই।

‘জয় ছাড়া গতি নাই’ মন্ত্রে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার পর প্রথমার্ধ পর্যন্তও ব্যাপারটা ছিল একই। কিন্তু ভোজভাজির মতো হুট করেই যেন মঞ্চের পরিবেশটা পাল্টে গেল। পাল্টে দিলেন মেসি। আনহেল দি মারিয়ার পাসটি এসেছিল ডি বক্সের বাইরে, সোজাসুজি গোলমুখে। দূরত্ব ২০ গজ, সামনে মেক্সিকোর তিন ডিফেন্ডার। এদিক-ওদিক না তাকিয়ে ভরসা রাখলেন নিজের বিশ্বস্ত বা পা-টায়।

মাপা শটে জটলার ভেতর দিয়ে বল চলে গেল জালে। স্কোরলাইনে আর্জেন্টিনার নামের পাশের শূন্যটা বদলে গেল- ১ (যা পরে মেসিরই আরেকটি পদস্পর্শের সূত্রে ২–০ হয়ে যায়)।

স্রেফ এক তো নয়, যেন ‘ক্লিনিক্যাল ডেড’ রোগীর আচমকাই জীবন্ত হয়ে উঠে বসা।

গায়ের সবটুকু জোর দিয়ে সতীর্থদের জড়িয়ে ধরা, গ্যালারির কাছে ছুটে গিয়ে মুষ্টিবদ্ধ হাতে ‘লক্ষ্য অটুট’র বার্তা দেওয়া, ক্ষণিকের ব্যবধানে ছলছল চোখে ওপরের শূন্যে কৃতজ্ঞতার দৃষ্টি দেওয়া কিংবা ঘাড় থেকে বোঝা নেমে যাওয়ার অভিব্যক্তি- সব তো ওই আচমকা ‘প্রাণ’ ফিরে পাওয়ার গল্পই বলে।

ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে মেসিদের জয় উদযাপন

তবে এই বেঁচে যাওয়ায় সূচনা আরেক শুরুর। ‘টিকে থাকাই সার্থকতা’ প্রমাণে পার হতে হবে পোল্যান্ড-পারাবার। ম্যাচ শেষে মেসির কণ্ঠেও যা উঠে এল ‘এখন আর হাল ছাড়া যাবে না। প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল। আর কোনো ভুল করা যাবে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com