1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

অক্টোবরের প্রথম ২৭ দিন রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ১০.২৬ পিএম
  • ২৭৬ Time View

সেপ্টম্বরের মতো চলতি মাসেও প্রবাসী আয় কমে গেছে। চলতি মাসের ২৭ দিনে দেশে রেমিট্যান্স আয় এসেছে ১৩৬ কোটি মা‌র্কিন ডলার। প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৮৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আলোচিত সময়ে (অক্টোবরের প্রথম ২৭ দিন) রাষ্ট্র মালিকানাধীন ৫ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৫ কোটি ৮৬ লাখ ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৪ লাখ মার্কিন ডলার, আর বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৩৪ লাখ ডলার।

এ সময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক থেকে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ৩২ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছে। এরপর অগ্রণী ব্যাংকে ৯ কোটি ৪২ লাখ, ডাচ্-বাংলা ব্যাংকে এসেছে ৭ কোটি ৭২ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৭ কোটি ৬৫ লাখ, সোনালী ব্যাংকে ৭ কোটি ৬৪ লাখ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৪৫ লাখ ডলার।

এর আগে আগস্ট মাসে আসে ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার। আর জুলাইয়ে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। তবে গত মাসে রেমিট্যান্সের পরিমাণ কমে যায়। সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।

২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের ২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com