1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

ওটিসি থেকে বের হচ্ছে দুই কোম্পানি

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৮.২৩ পিএম
  • ২৫৬ Time View

পুঁজিবাজারের ওটিসি থেকে বের হচ্ছে যশোর সিমেন্ট কোম্পানি লিমিটেড ও আরবি টেক্সটাইলস লিমিটেড নামক দুইটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১৬ সেপ্টম্বর ২০২১ সালের নোটিফিকেশন অনুযায়ী পুঁজিবাজারে ওটিসি মার্কেটে থাকা ২৯টি কোম্পানির এক্সিট পরিকল্পনা (Exit plan) এর অংশহিসেবে আইনের সঠিক পরিপালনের লক্ষ্যে ব্যাংক এ্যাকাউন্ট খোলা, একাউন্টে টাকা জমা দেয়া, বিও এ্যাকাউন্ট খোলা, অর্থ ফেরত পাওয়া এবং বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ বিতরণের ডিএসই ও সিএসইর সাথে যশোর সিমেন্ট কোম্পানি লিমিটেড ও আরবি টেক্সটাইলস লিমিটেডের এক্সিট পরিকল্পনা বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়৷

আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর পক্ষে এসএমই, এটিবি এন্ড ওটিসি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ইসরাত জাহান, সিএসইর পক্ষে ডিপুটি ম্যানেজার রাহি ইফতেখার রেজা এবং যশোর সিমেন্ট কোম্পানি লি. পক্ষে কোম্পানি সচিব বীজেন বড়ুয়া ও আরবী টেক্সটাইলস লিমিটেডের পক্ষে কোম্পানি সচিব আবু বকর সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷

এসময় ডিএসই, সিএসই এবং উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএসইর এসএমই, এটিবি এন্ড ওটিসি মার্কেট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার শরীফ গিয়াসউদ্দিন আলমের সঞ্চালনায় চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম.সাইফুর রহমান মজুমদার, এফসিএ স্বাগত বক্তব্য প্রদান করেন৷

স্বাগত বক্তব্যে পুঁজিবাজারে এটি একটি নতুন বিষয় উল্লেখপূর্বক তিনি বলেন, “বিএসইসি’র নির্দেশনা অনুসারে দুটি কোম্পানির এক্সিট বাস্তবায়ন করা হয়েছে৷ কোম্পানির কার্যক্রম বিভিন্ন কারণে বন্ধ থাকার ফলে যে সকল কোম্পানি দীর্ঘদিন লেনদেন হচ্ছিল না এবং বিনিয়োগকারীগণও তাদের বিনিয়োগকৃত লভ্যাংশ না পাওয়ার অনিশ্চয়তায় ছিল সেইসব কোম্পানির বিনিয়োগকারীগণের তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার জন্য এক্সিট পরিকল্পনার একটি যুগান্তকারী পদক্ষেপ৷

অনুষ্ঠানে ডিএসই’র এসএমই, এটিবি এন্ড ওটিসি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ইসরাত জাহান মূল বক্তব্য উপস্থাপন করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন ডিএসই’র মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com