1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট

রাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১১.২১ এএম
  • ২৫৬ Time View

নিরাপদ প্রজননের লক্ষ্যে বৃহস্পতিবার মধ্যরাত (১২টা ১ মিনিট) থেকে ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। ২২ দিনের এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

গত ১৫ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরা বন্ধ থাকে।

মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশ সারা বছরই কম বেশি ডিম ছাড়ে। তবে আশ্বিন মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় ইলিশ প্রচুর ডিম ছাড়ে। প্রজননের এই প্রধান সময় ইলিশ গভীর সাগর থেকে মোহনা ও নদীর মিঠা পানিতে ছুটে আসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com