1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

আফগানিস্তানের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১০.৪০ এএম
  • ২৬২ Time View

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা স্কোয়াডে ফিরিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারিকে। সেই সঙ্গে চায়নাম্যান স্পিনার নূর হোসেনকে দলে ভিড়িয়েছে তারা।

শেনওয়ারি সর্বশেষ আফগানিস্তানের হয়ে খেলেছেন ২০২০ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। মূল স্কোয়াডে জায়গা হয়নি লেগ স্পিনার কাইস আহমেদের। তার সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে নিজাত মাসুদ ও শরাফউদ্দিন আশরাফকে। নিয়মিত ক্রিকেটারদের মধ্যে রশিদ খান, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান ও মুজিব উর রহমানকে নিয়ে দল সাজিয়েছে আফগানরা।

আফগানিস্তান বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে। প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে জিতে আবারও সিরিজে ফিরে এসেছে আফগানরা। আগামী ১৭ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। এদিকে আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের এশিয়া কাপের মিশন শুরু করবে আফগানরা।

আফগানিস্তান স্কোয়াড- মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ মালিক, ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।

স্ট্যান্ডবাই- নিজাত মাসুদ, কায়েস আহমেদ ও শরাফউদ্দিন আশরাফ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com