1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

দাখিল পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯.৩১ পিএম
  • ১৬২ Time View

দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে স্থগিত দাখিল পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের দাখিলসহ এসএসসি সমমানের পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন করে দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সব বিষয়ের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নতুন সূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর কুরআন মাজিদ ও তাজভিদ, ১৭ সেপ্টেম্বর গণিত, ১৮ সেপ্টেম্বর হাদিস শরিফ, ১৯ সেপ্টেম্বর আকাইদ ও ফিকহ্, ২০ সেপ্টেম্বর বাংলা প্রথম পত্র, ২২ সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ২৪ সেপ্টেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৫ সেপ্টেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ২৬ সেপ্টেম্বর পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), মানতিক, উর্দু, ফার্সি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান, ২৯ সেপ্টেম্বর জীববিজ্ঞান, ১ অক্টোবর তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কুরআন গ্রুপ) এবং ৩ অক্টোবর উচ্চতর গণিত পরীক্ষা হবে।

২ ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় থাকবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত তিনদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ জুলাই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে।

প্রসঙ্গত, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন থেকে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটসহ সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে দাখিল পরীক্ষা বন্ধ ঘোষণা করে সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com