1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

উদাখালি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খয়বর রহমান বহিষ্কার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৬.৫৫ পিএম
  • ৫৫৫ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খয়বর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ৫ জানুয়ারীর পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খয়বর রহমান দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাকে বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আল আমিন আহমেদ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকালে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মজিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উদাখালী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আল আমিন আহমেদ, উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি হাসমত আলী, সাইদুর রহমান, দীজেন কুমার বর্মণ, ফজলুল হক সহ দলীয় নেতাকর্মীবৃন্দ। সভায় জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গত ৫ জানুয়ারীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উদাখালী ইউপিতে চেয়ারম্যান পদে আল আমিন আহমেদকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেন। কিন্তু উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খয়বর রহমান দলীয় সিদ্ধান্ত না মেনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। বিষয়টি অবগত করলে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ খয়বরের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক ইউনিয়ন জাতীয় পার্টির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আল আমিন আহমেদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংবিধান বিরোধী এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় দলের গঠনতন্ত্র অনুযায়ী খয়বর রহমানকে সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com