1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

অপারেশনের পর প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের রিট

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ২.০৩ পিএম
  • ৩২৭ Time View

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের পর প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় ভুক্তভোগী শারমিন আক্তার শিলাকে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শিলার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জীবননেছা মুক্তা এ রিট দায়ের করেন। তিনি বলেন, রিট আবেদনটির ওপর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল মেডিক্যালের পরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে ভুক্তভোগী শিলার উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি ও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে তার পরিবারের খরচ নির্বাহের জন্য তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিটে আরজি জানানো হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল রাতে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন ঝালকাঠীর নলছিটি উপজেলার বাসিন্দা জিয়াউল হাসানের স্ত্রী শারমিন আক্তার শিলা। অস্ত্রোপচারের পর থেকে পেটে ব্যাথা অনুভব করছিলেন তিনি। পরে তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

তবে সাময়িক সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিন পর শিলা তার পেটে প্রচণ্ড ব্যাথা অনুভব করতে থাকে। তার পেটও ফুলে যেতে থাকে। এরপর গত ২১ মে পেট ফুটো হয়ে পুঁজ বের হতে থাকলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ২২ মে তার পেটে আবারও অপারেশন করা হয়।

পুনরায় অস্ত্রোপচার শেষে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. নাজিমুল হক জানান, দীর্ঘদিন গজ থাকায় পেটের ভেতরে পচন ধরে নাড়ি ফুটো হয়েছে। অপারেশন করা হয়েছে। তার সার্বিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com