1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬.২২ পিএম
  • ৭০ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নড়াইলের কালিয়া উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আনিচুর রহমান (নান্নু)। নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্তিশালী করতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

গতকাল ১৬ নভেম্বর (রোববার) ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন কাজী আনিচুর রহমান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার নানা সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন সম্ভাবনার কথা শোনেন।গণসংযোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। স্থানীয়ভাবে তার এমন নিয়মিত উপস্থিতি ও নির্বাচনী তৎপরতা নিয়ে আলোচনা চলছে। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কাজী আনিচুর রহমান (নান্নু)। তবে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কার পক্ষে যাবে, তা নির্ধারিত হবে ভোটের দিন ব্যালটের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com