1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১.২৯ এএম
  • ১৫০ Time View

তারিখ: ১৩ নভেম্বর; ঢাকা, বাংলাদেশ — আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ “18th All Asia Open Karate Championship 2026″। প্রভাতী ইন্সুরেন্স পিএলসির সহযোগিতায় আয়োজিত উক্ত আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি এবং বিস্তারিত বিবরণ গণমাধ্যমের সামনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন টুর্নামেন্টে আয়োজক কমিটি।

বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে পুরুষ ও মহিলাদের বিভিন্ন ক্যাটাগরিতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্বনামধন্য ৪৪ জন কারাতেকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম‍্যান ও আয়োজক কমিটির সভাপতি জনাব সাখাওয়াত হোসেন মামুন। অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, ফেরদৌসী আব্দুল্লাহ এবং আরিফুর রহমান সহ অন‍্যান‍্য ব্যক্তিবর্গ।

এই টুর্নামেন্টে সভাপতিত্ব করবেন ১৬৬টি দেশের প্রতিনিধিত্বকারী আইকেও (IKO) প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই (Kancho Shokei Matsui) এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আইকেও আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই (Shihan Katsuhito Gorai)।

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এই মহাযজ্ঞে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিকদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com