1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস

কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা

  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১.০৬ পিএম
  • ৫১ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার ১১ নম্বর পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন মোঃ শহিদুল ইসলাম। ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নিজের পরিচিতি ও পরিকল্পনা তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন। এ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে তাঁর প্রচারণামূলক পোস্টার দেখা গেছে। তিনি পেড়লী গ্রামের মৃত ইউসুফ মোল্যার ছেলে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলের দুর্দিনে তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়। স্থানীয়দের অভিযোগ, মামলায় পলাতক থাকাকালে তাঁর ও তাঁর বংশের শতাধিক ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। তাঁদের মতে, এমন একজন ত্যাগী নেতাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সুযোগ দেওয়া হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই তাঁকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শহিদুল ইসলাম বলেন, ১৯৯৬ সাল থেকে বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে রাজনীতি করে আসছেন তিনি। হামলা-মামলায় চরম ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সবকিছু সহ্য করে বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। নির্যাতনের শিকার নেতাকর্মীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পেড়লী ইউনিয়নে তাঁর মনোনয়ন পাওয়াই প্রাপ্য বলে মনে করেন তিনি। এ কারণে দলীয় হাইকমান্ডের কাছে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন।

তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি, নারী ও শিশুদের সুরক্ষা এবং সবার জন্য মানবিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। পেড়লী ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com