1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১.১৯ এএম
  • ৫৬ Time View

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি: সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া হয়ে যায়। এ যেন মনে হয় ট্রেনের টিকেট সোনার হরিণ। অনলাইনে টিকেট আসার পরপরই হাওয়ার মত উড়ে গিয়ে শেষ হয়ে যায়। এ অভিযোগ ট্রেন যাত্রী ও ভুক্তভোগী জনসাধারণের। এমন অভিযোগে ভুক্তভোগী এক যাত্রী সিলেটের চীপ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল নুমান সুওমোটো মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে সিলেটে ট্রেনের টিকেট নিয়ে এলাহি কান্ড চলে আসছে। সিলেট-ঢাকা ট্রেনের টিকেট ৫-৬ দিন আগে থেকে পাওয়া যায় না, সিলেট-চট্টগ্রাম ট্রেনের টিকেট ৭-৮ দিন আগে থেকেও পাওয়া যায় না। যে পরিমাণ টিকেট অনলাইনে আসে, তা আসার কয়েক মুহুর্তের মধ্যে হাওয়ায় উড়ে যায়।

অভিযোগ রয়েছে কিছু সংখ্যক দালাল অনলাইনে টিকেট আসার পরপরই নিজেরা তা গিলে ফেলে অবশেষে যাত্রীদের কাছে চড়ামুল্যে বিক্রি করে যাচ্ছে। সার্বিক ঘটনার প্রেক্ষিতে সিলেটের চীপ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল নুমান স্বপ্রনোদিত হয়ে সিলেট আদালতে সুওমোটো মামলা দায়ের করেছেন। মিস মামলা নং-০১/২০২৬ ইং।

মামলায় তিনি আদালতের মাধ্যমে বিষয়টির গভীর নিরপেক্ষ তদন্তক্রমে প্রকৃত দায়ীদের সনাক্ত ও আইনানুগ শাস্তিসহ শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কে তদন্তের নির্দেশ দিলে তারা কাজ শুরু করেছেন বলে সুত্রে জানা যায়।

অভিযোগে আরও বলেন, দায়ীদের কারনে অনলাইনে বিপুল সংখ্যক সাধারণ যাত্রী টিকেট পেতে ব্যর্থ হয়ে হয়রানির শিকার হন, এবং এর ফলে অধিক ঝুকি নিয়ে ও অর্থ খরচ করে সড়কপথে যেতে হচ্ছে। অপরদিকে সড়কপথে যেতে জ্যাম ও বিড়ম্বনায় অধিক সময় নষ্ট হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সড়কপথে রাস্তার কাজ চলমান থাকায় বিড়ম্বনা ও জ্যাম সমস্যা এড়াতে সাধারণ মানুষ বাসের চেয়ে ট্রেনের দিকে ঝুকে পড়েছে। অথচ তাদের বহুল কাঙ্খিত ট্রেনের টিকেট যেন সোনার হরিণ যায় না ধরা অবস্থা। ট্রেনের টিকেট বিড়ম্বনা কেন? কেন এমন দুঃসহ অবস্থা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com