1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯.২৫ পিএম
  • ৫১ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের বড়দিয়ায় আওয়ামীলীগ ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোটাকোল ইউনিয়ন বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বড়দিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেম্পু স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে টেম্পু স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি ঝিকরুল আলম, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু, নড়াগাতী থানা যুবদলের আহ্বায়ক নিয়ামত মোল্যা এবং বড়দিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিএনপি নেতা মোল্যা সাখাওয়াত হোসেন।

এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com