1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

রপ্তানিকারকের ব্যাংকে রপ্তানি বিলের অর্থ স্থানান্তরের নির্দেশ

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২, ৭.৫০ পিএম
  • ২৪৭ Time View

এক ব্যাংকের মাধ্যমে রপ্তানি করা বিলের অর্থ অন্য ব্যাংকে এলে ওই বৈদেশিক মুদ্রা রপ্তানিকারকের ব্যাংকে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বৈদেশিক মুদ্রায় রপ্তানি আয় আসার পর এক দিনের মধ্যে তা নগদায়নেরও নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় প্রত্যাবাসন হলে, কিংবা অন্য ব্যাংকের বা অফশোর ব্যাংকিং অপারেশনের মাধ্যমে রপ্তানি বিল বৈদেশিক মুদ্রায় ডিসকাউন্টিং (নির্দিষ্ট কমিশন নিয়ে রপ্তানি আদেশের বিপরীতে সৃষ্ট বিলের বিপরীতে অর্থায়ন) করা হলে ওই বৈদেশিক মুদ্রা রপ্তানিকারকের ব্যাংকে স্থানান্তর করতে হবে। একই ব্যবস্থা বায়িং এজেন্টের মাধ্যমে রপ্তানি মূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।

রপ্তানি আয়ের নগদায়নযোগ্য অংশ এক কর্মদিবসের মধ্যে রপ্তানিকারকের ব্যাংক টাকায় রূপান্তর করে রপ্তানিকারকের হিসাবে জমা করতে সার্কুলারে বলা হয়েছে।

অর্থাৎ রপ্তানি বিলের অর্থ যে ব্যাংকেই আসুক না কেন রপ্তানি করা ব্যাংককে বৈদেশিক মুদ্রা দিয়ে দিতে হবে। ব্যাংক ওই অর্থ এক দিনের মধ্যে অর্থ নগদায়ন করে রপ্তানিকারকদের হিসাবে জমা করবে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার ‘নস্ট্রো হিসাব’-এ রপ্তানি আয় জমা হওয়ার এক কর্মদিবসের মধ্যে নগদায়ন এবং সিঙ্গেলপুলে জমার কাজ করতে হবে।

রপ্তানি আয় দ্বারা ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় নির্বাহের লক্ষ্যে প্রয়োজনীয় অংশ সিঙ্গেলপুলে সংরক্ষণের আগে স্থানীয় মূল্য সংযোজন অংশ নগদায়নের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে রপ্তানিকারকের ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় প্রত্যাবাসন এবং তা স্বল্প সময়ে নগদায়ন করা যাবে। এতে রপ্তানিকারকের চলতি মূলধন চাহিদা সহজে নিষ্পত্তি করা সহজ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com