1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

প্রেফারেন্স শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহে প্রিমিয়ার সিমেন্ট

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৫৪ পিএম
  • ১৮৭ Time View

নতুন করে ১৬১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে সিমেন্ট খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট। অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ছেড়ে এই অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি। গত সোমবার প্রিমিয়ার সিমেন্টকে প্রেফারেন্স শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের এই অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রিমিয়ার সিমেন্টের পক্ষ থেকে বিএসইসির অনুমোদনের বিষয়টি দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, বাজার থেকে নতুন করে ১৬১ কোটি টাকা সংগ্রহ করতে প্রিমিয়ার সিমেন্ট ৩২২টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য বা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার বিক্রি করা হবে। অরূপান্তরযোগ্য এই প্রেফারেন্স শেয়ারের মেয়াদ নির্ধারণ করা হয়েছে আপাতত পাঁচ বছর।

কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রেফারেন্স শেয়ার ছেড়ে বাজার থেকে সংগ্রহ করা অর্থে কোম্পানিটি উচ্চ সুদের ঋণ পরিশোধ করবে। পাশাপাশি স্বল্পমেয়াদি ঋণকে দীর্ঘমেয়াদি ঋণে রূপান্তরে এই অর্থ খরচ করা হবে। এর ফলে কোম্পানির নগদ অর্থের প্রবাহ বাড়বে। তাতে বাড়বে কোম্পানিটির তারল্য পরিস্থিতি তথা নগদ অর্থের জোগান, যা ব্যবসা বাড়াতে সহায়তা করবে।

জানতে চাইলে প্রিমিয়ার সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) গণমাধ্যমকে বলেন, উচ্চ সুদের ব্যাংকঋণ পরিশোধে এই প্রেফারেন্স শেয়ার ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই শেয়ার বিক্রি করা হবে। বিএসইসির অনুমোদনের পর এই অর্থ সংগ্রহ করা গেলে তাতে কোম্পানির আর্থিক ভিত্তি আরও মজবুত হবে। যেহেতু সংগ্রহ করা অর্থে উচ্চ সুদের ঋণ পরিশোধ করা হবে, তাতে কোম্পানির মুনাফা বাড়বে। যার সুফল পাবেন সাধারণ বিনিয়োগকারীরা।

কোম্পানিটি জানিয়েছে, গত বছরের জুনে প্রেফারেন্স শেয়ার ছাড়ার এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য বিএসইসির অনুমোদনের জন্য আবেদন করা হয়। গতকাল সোমবার বিএসইসির এ বিষয়ে বিএসইসির অনুমোদন পাওয়া গেছে। এখন বিশেষ সাধারণ সভা বা ইজিএমে শেয়ারধারীদের অনুমোদনের পর এই শেয়ার ছাড়ার প্রক্রিয়া শুরু করা হবে।

প্রিমিয়ার সিমেন্ট ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে ‘এ’ শ্রেণিভুক্ত। সর্বশেষ গত জানুয়ারি শেষের তথ্য অনুযায়ী, শতকোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির শেয়ারের ৪২ শতাংশের বেশি মালিকানা রয়েছে উদ্যোক্তা–পরিচালকদের হাতে। আর ৩১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। বাকি প্রায় ২৭ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে।

সর্বশেষ গত ২০২৪–২৫ অর্থবছরে প্রিমিয়ার সিমেন্ট প্রায় ১৪ কোটি টাকা মুনাফা করেছিল। ওই অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারধারীদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। ঘোষিত এই লভ্যাংশ বাবদ কোম্পানিটি শেয়ারধারীদের মধ্যে বিতরণ করেছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। আর সর্বশেষ গত অক্টোবর–ডিসেম্বর প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৭৪ লাখ টাকা। তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়ায় ৭ পয়সায়।

এদিকে প্রেফারেন্স শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের খবরে আজ মঙ্গলবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে লেনদেনের প্রথম ঘণ্টায়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সময়ের মধ্যে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৪০ পয়সা বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ টাকায়। লেনদেনের প্রথম ঘণ্টায় কোম্পানিটির প্রায় সাড়ে ২৯ হাজার শেয়ারের হাতবদল হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com