1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিক্রি করিনি ভোটাধিকার; তাছলিমা আক্তার মুক্তা

  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪৫ পিএম
  • ৩১০ Time View

বিক্রি এখনো করিনি আমার
অধিকারের ভোট ,
চোখ রাঙাতে দেবোনা কাউকে
লাড়তে দেবো না ঠোঁট ।

সবাই জানে মানুষের দাম
নির্বাচনের বাজারে ,
পাঁচশত টাকায় বিক্রি হচ্ছে
কেউ বা আবার হাজারে ।

আমার ভোট আমি দেবো
যাচাই-বাছাইয়ের পরে ,
সুখ শান্তি আসে যেন ফিরে
বাংলার মানুষের ঘরে ।

মুখের জবান ঠিক রাখলে
ভোট পাবে যোগ্য প্রার্থী ,
গাদ্দারি যদি করতে চাও তবে
ভোটে পড়বে ঘাটতি ।

অবস্থা বুঝে ব্যবস্থা নেবো
দলের দোহাই বাদ ,
বাংলার জনগণ ফিরে পাবে
নির্বাচনে আসল স্বাদ ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com