1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

পারবো না দিতে ধোকা; তাছলিমা আক্তার মুক্তা

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.২৮ পিএম
  • ৩৪৪ Time View

সেই যে কবে ঘুম ভেঙেছে
আর আসেনি ঘুম ,
তোমার আদর ভালোবাসা
দিয়ে ছিলে চুম ।

সেই যে কবে ঘর ছেড়েছো
আর আসনি ফিরে ,
তোমায় নিয়ে স্বপ্নে বিভোর
স্মৃতির পাতা ঘিরে ।

প্রথম যেদিন ছুয়েছিলে হাত
ভরসা পেয়েছিলাম ,
আজও সবকিছু তেমনি আছে
হৃদয় যেদিন দিলাম ।

কল্পনার পাখা মেলে উড়ে
তোমার কাছে আসি ,
তোমার কথা ভেবে ভেবে
একলা একাই হাসি ।

হয়তো লোকে পাগল ভাবে
কেউবা ভাবে বোকা ,
সবকিছু পারলেও পারবোনা
তোমায় দিতে ধোকা ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com