1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২৪ এএম
  • ৩৪০ Time View

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রাম–৪ (২৮) আসনের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চর রাজিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে রাজিবপুর পাইলট স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম–৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান বলেন,
“রাজিবপুরের এই জনসমাবেশ প্রমাণ করেছে—জনগণ আর ভয় পায় না। মানুষ আজ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই অবৈধ শাসনের পতন ঘটবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“কুড়িগ্রাম–৪ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এই আসন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন দিশা পাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সন্মানিত আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন,
“দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাজিবপুর পাইলট স্কুল মাঠের জনসভা স্পষ্ট বার্তা দিয়েছে—ধানের শীষই জনগণের মুক্তির প্রতীক।”

চর রাজিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে জনসভায় অংশ নেন। পুরো এলাকা “ভোট চাই”, “ভোট দিবো ধানের শীষে”, “গণতন্ত্র মুক্তি পাক”—স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সভা শেষে নেতাকর্মীদের মধ্যে বিজয়ের দৃঢ় প্রত্যয় ও আন্দোলনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com