1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৩ মাস মেয়াদি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৫৮ পিএম
  • ২৯৫ Time View

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধায় ৩ মাস মেয়াদি ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং, বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পল্লী কর্ম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং গন উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে জিইউকের প্রধান কার্যালয়ে এই কোর্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক আফতাব হোসেন সহ অন্যরা।

৩ মাস মেয়াদি ৩৬০ ঘন্টা ব্যাপী ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং, বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে জেলার মোট ৭৫ জন যুবক- যুবতী অংশ নেন। প্রশিক্ষণ চলাকালীন বিনামূল্যে আবাসিক থাকা ও খাওয়ার ব্যবস্থা , কোর্স শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান সহ কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

এ সময় বক্তারা বলেন, প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজ পরিবারের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে দেশকে সম্মানজনক স্থানে পৌঁছে নিতে সকলেই সচেষ্ট হবেন।

সফলভাবে প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেরাই নিজেদের ভাগ্যন্নোয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। বক্তারা আরো বলেন, কোনো কাজই ছোটো নয়। প্রত্যেকটি কাজ মনযোগের সাথে করলে যার যার অবস্থান থেকে সেই সেরা। শেষে উপস্থিত প্রশিক্ষনার্থীদের কে দৃঢ় মনোবল নিয়ে কোর্সটি সম্পুর্ন করার আহব্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com