1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

জনগণের মতামত; তাছলিমা আক্তার মুক্তা

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬.০৭ পিএম
  • ৩৬৩ Time View

চাইতে এসেছি ভোট আমরা
ধানে কিংবা পাটে ,
তাই বলে কি লাশ ফেলবি
তোরা রাস্তা ঘাটে ।

ভোট চাইবে দাঁড়িপাল্লায়
আরও বক কিংবা কাকে,
তাই বলে কি রক্ত ঝরাবি
সামনে পাবি যাকে ।

ভোট চাইবে শাপলা প্রতীক
আরও গোলাপ জবা ,
রক্ত ঝরালে রক্ত ঝরবে
হিসাব নেবে কে-বা ?

হিংসার রাজনীতি বন্ধ করে
মানুষ হও সবার আগে ,
এমপি মন্ত্রীতে কাজ হবেনা
হিসাব যাঁর যাঁর ভাগে ।

রাজনীতির জীবন মানে
ন্যায় নিষ্ঠার পথ ,
রাজনীতির খেলা মানে
জনগণের মতামত ।

জনগণের মতামতকে সমর্থনে
সার্বজনীন মঙ্গলের সাথে,
মানবাধিকার বজায় রাখতে
এগোতে হবে একসাথে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com