1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১২.১৮ পিএম
  • ২২৯ Time View

নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার গরীব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়বদ্ধতা থেকে এই কর্মসূচির আয়োজন করে বাগেরহাট প্রেস ক্লাব।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ সময় বাগেরহাট প্রেস ক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নির্বাচন কমিশনার মো. আবু আনছার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হুসাইন লিটনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত বাগেরহাট জেলা নির্বাচন কমিশনার মো. আবু আনছার আসন্ন গণভোট প্রসঙ্গে বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হয়েছে। তিনি গণভোটে হ্যা, অংশগ্রহণের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে মতামত প্রকাশ করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

স্থানীয়দের মতে, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বাগেরহাট প্রেস ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com