1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

সৃষ্টির রহস্য; নাইমুর রহমান সোহাগ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১১.০৯ পিএম
  • ৫২৫ Time View

আকাশ–জমিন, রাত–দিন, কার কারিগরি?
এক বিন্দু হুকুমে রচিত এই বিশাল দুনিয়ারি।
ছিল না কিছুই—না আলো, না ছায়া, না সময়,
“কুন” বলাতেই ফুটে উঠল অস্তিত্বের নির্ভয়।
মাটির কণা থেকে মানুষ, রূহে দিলেন নূর,
জ্ঞান শেখালেন কলমে, খুলে দিলেন বোধের দ্বার।
হৃদয়ে দিলেন ইমান, চোখে দিলেন দৃষ্টি,
ভুলে গেলে পথ—পাঠালেন ওহির সৃষ্টিশক্তি।
সূর্য বলে—আমি চলি নির্ধারিত পথে,
চাঁদ জানে তার হিসাব, রাত আসে নিভৃতে।
পাতার শিরায় লেখা, নদীর ঢেউয়ে সুর,
সবই সাক্ষ্য দেয়—আল্লাহ এক, অদ্বিতীয় নূর।
মানুষ ভাবে সে স্বাধীন, শক্তি তার অপরিসীম,
মৃত্যুর এক ডাকেই ভাঙে অহংকারের সীম।
আজ যে রাজা, কাল সে মাটি, কাফনে মোড়া নাম,
সৃষ্টির রহস্য বোঝায়—সবই তাঁর ইন্তেজাম।
দুনিয়া ক্ষণিক পরীক্ষা, আখিরাত চিরস্থায়ী,
কর্মে গড়া ভবিষ্যৎ, হিসাব হবে আলাই।
যে ঝুঁকে পড়ে সিজদায়, ভাঙে নফসের প্রাচীর,
সে-ই বোঝে সৃষ্টির মানে, সে-ই পায় প্রকৃত তাসবীর।
হে রব্বুল আলামিন, এই ক্ষুদ্র বান্দার আরজি,
তোমার রহস্য বুঝে যেন কাটে জীবনের গাজী।
সৃষ্টির ভিড়ে হারিয়ে না যাই মিথ্যার ঘোরে,
তোমার দিদারই হোক শেষ সত্য—এই অন্তরের জোরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com