1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় ভিডিপি দিবস উদযাপন

  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২.৪১ পিএম
  • ২১৫ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ভিডিপি দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্টের কার্যালয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজিজুল হক বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধন শেষে জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কার্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজিজুল হক বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পর আজ ভিডিপি বাহিনী ৫০ বছরে পদার্পণ করেছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগের প্রয়োজনে ভিডিপি সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে দুর্যোগ ও সংকটকালে তারা দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, দুর্যোগ বা সংকটময় মুহূর্তে সর্বপ্রথম মাঠে নামার মানসিকতা নিয়ে ভিডিপি সদস্যরা সব সময় প্রস্তুত থাকে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে আগত বিভিন্ন পদবীর শতাধিক কমান্ডার অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকাসহ বিভিন্ন পদবীর ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com