1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬.৫৩ পিএম
  • ২৬৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশের ডিসেম্বর  মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ২৮ ডিসেম্বর সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার মহোদয়। তিনি পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি ও সমাধান নিয়ে আলোচনা করেন এবং জেলা পুলিশের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজসহ দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)  মোঃ আনোয়ারুল কবীর, ডিআইও-১, ডিএসবি; সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com